Thursday, January 15, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবির শাটলে ছাত্রীকে উত্ত্যক্ত করলো বহিরাগত যুবক, ১ মাসের কারাদন্ড

চবির শাটলে ছাত্রীকে উত্ত্যক্ত করলো বহিরাগত যুবক, ১ মাসের কারাদন্ড

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করেছে শাহজাহান নামের এক বহিরাগত যুবক। এ ঘটনায় ওই যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টা ৫০ মিনিটের শাটল ট্রেনে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ওই যুবক ছাত্রীকে উত্ত্যক্ত করে। পরে রাত ৮টায় তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড হাটহাজারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা’র ভ্রাম্যমান আদালত।

উত্ত্যক্তকারী যুবকের বাড়ি ঢাকার সাভারের ব্যাংক কলোনি এলাকায়। তিনি চট্টগ্রাম জেলা পুলিশ লাইন সংলগ্ন একটি ক্যান্টিনের কর্মচারী বলে জানা যায়।

অন্যদিকে উত্ত্যক্তের শিকার ওই ছাত্রী ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের শাটল ট্রেনে বটতলী স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়ে ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় অভিযুক্ত যুবক তার পাশে বসেন এবং তার সাথে অশোভন কথাবার্তা বলেতে থাকেন। এক পর্যায়ে তাকে মারতে উদ্যত হন। তখন ট্রেনে থাকা লোকজন তাকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশের কাছে হস্তান্তর করে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সম্রাট খীসা বলেন, নারী উত্ত্যক্তের অভিযোগে অভিযুক্ত যুবককে দন্ডবিধি ১৮৬০( ৫০৯) অনুযায়ী এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এস এম মনিরুল হাসান বলেন, বিষয়টি জানার পর ওই শিক্ষার্থী এবং অভিযুক্তকে পুলিশ বক্সে নিয়ে আসা হয়। উভয়ের বক্তব্য শুনে ভ্রাম্যমান আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন। সকলের মাঝে সচেতনতা তৈরী ও এ ধরনের অপরাধের শাস্তি বিধানে সকলের এগিয়ে আসা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments