Thursday, January 22, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মিছিল

চবিতে ছাত্রলীগের সন্ত্রাসবিরোধী মিছিল

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও অপরাজনীতির প্রতিবাদে সন্ত্রাসবিরোধী বিক্ষোভ মিছিল করেছে সভাপতির অনুসারীরা।

সোমবার (২৭ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শাহ অামানত হলের সামনে থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অাল অামিন রিমন, সাবেক সহ-সভাপতি সুমন নাসির, সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, সাবেক উপ অাপ্যায়ণ বিষয়ক সম্পাদক সায়ন দাশ গুপ্ত, সাবেক সহ সম্পাদক শরীফ উদ্দিন, ছাত্রলীগ নেতা অাব্দুল্লাহ অাল নাহিয়ান রাফি, খন্দকার রফিকুল ইসলাম, মাসুদ, নাইম ইসলাম, মমিনুল ইসলাম মোহন, জ্যোতিষ্ক চাকমা, অালতাফ হোসেন, পাপন খান, নাহিদ অালম, স্বন্দীপ বিশ্বাস সহ অারো অনেকে ।

এ বিক্ষোভ সমাবেশ শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি রেজাউল হক রুবেল বলেন, আমরা নওফেল ভাইয়ের সৈনিক। আমরা ছাত্রদের হাতে কলম এবং খাতা তুলে দিবো। শান্তির সুবাতাস ছড়িয়ে দিবো এই বিশ্ববিদ্যালয়ে, আগামি প্রজন্মের কাছে এই আমার অঙ্গীকার।

তিনি অারো বলেন, যারা ছাত্র-ছাত্রীদের হাতে কলমের বদলে অস্ত্র এবং ঝাড়ু তুলে দিচ্ছেন তাদেরকে দ্রুত বিচারের অাওতায় অানা এবং তাদের পেছনে কোনো প্রতিক্রিয়াশীল শক্তি কাজ করছে কিনা তা খতিয়ে দেখার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments