Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচট্টলবীরের মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানান কর্মসূচি

চট্টলবীরের মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের নানান কর্মসূচি

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তিনবার নির্বাচিত সাবেক সফল মেয়র আলহাজ এবিএম মহিউদ্দিন চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে নানান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

আজ রোববার (১৫ ডিসেম্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে শাখা ছাত্রলীগের ‘বিজয় পরিবার’।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে প্রয়াত নেতার কবরে পুষ্পমাল্য অর্পন, মহিউদ্দিন চৌধুরীর আত্নার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভাসহ নানান কর্মসূচির আয়োজন করে তারা।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ বলেন, আমাদের নেতাকে হারানোর বেদনা আমরা এখনো ভুলতে পারিনি। হয়তো কখনো পারবোওনা। আজ প্রাণ প্রিয় নেতার ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে নেতার আত্নার মাগফিরাত কামনায় আমরা দোয়া মাহফিলসহ নানান কর্মসূচি পালন করেছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments