Wednesday, January 21, 2026
Homeশিক্ষাক্যাম্পাসকুবি সাংবাদিকতা বিভাগ ও ডি ডব্লিউ'র নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত

কুবি সাংবাদিকতা বিভাগ ও ডি ডব্লিউ’র নেটওয়ার্কিং সম্মেলন অনুষ্ঠিত

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং জার্মানী ভিত্তিক ডয়েচে ভেলে একাডেমি এর উদ্যোগে ‘নেটওয়ার্কিং কনফারেন্স অন জার্নালিজম এডুকেশন কানেক্টিং দ্য প্রফেশনালস’ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্টে (বার্ড) কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কনফারেন্সে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা ও গণমাধ্যমসংশ্লিষ্ট বিভাগসমূহ থেকে শিক্ষকবৃন্দ ও বাংলাদেশের গণমাধ্যমসমূহের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। এই আয়োজনে একটি ‘প্লেনারি সেশন’ ও দুইটি টেকনিক্যাল সেশন ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments