Saturday, April 25, 2026
Homeজাতীয়দেশজুড়েকরোনা প্রতিরোধে আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্টের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

করোনা প্রতিরোধে আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্টের সচেতনতা মূলক লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

করোনায় মৃত্যু এবং শনাক্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাওয়ায় বাড়ছে আতঙ্ক। এই আতঙ্ক দূরীকরণে “করোনা ভাইরাস আতংক নয় সচেতন হোন” প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের বিভিন্ন এলাকায় সচেতনতা মূলক পোস্টারিং ও লিফলেট বিতরণ করছে “আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্ট”।


সচেতনতা মূলক এ কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন, ট্রাস্টের নির্বাহী সভাপতি মাহবুবুর রাহমান ফাহিম,অর্থ সম্পাদক জাকির হুসাইন, প্রচার সম্পাদক জুবায়ের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক মারজুক হুসাইন সিপলু, শিক্ষা সম্পাদক তাওহীদ আহমদ,সদস্য তাজুল ইসলাম,সহকারী অর্থ সম্পাদক মাসুম আহমদ সহ অন্যান্য সদস্য বৃন্দ।


উল্লেখ্য কানাইঘাট উপজেলার ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের মেধা ও নৈতিকতার সমন্বয়ে শিক্ষার উন্নয়ন ঘটিয়ে একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় দীপ্ত আদর্শ সামাজিক সংগঠন ” আল-ইখওয়ান এডুকেশন ট্রাস্ট” প্রতিষ্ঠালগ্ন থেকে নানামুখী কর্মসূচি পালন করে আসছে।

এমডি/ এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments