Tuesday, December 16, 2025
Homeস্বাস্থ্যকরোনাভাইরাসকরোনা নিয়ে হাসপাতালে ভর্তি, নেগেটিভ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যু

করোনা নিয়ে হাসপাতালে ভর্তি, নেগেটিভ নিয়ে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক:  

লাইফ সাপোর্টে থাকা সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (১৩ জুন) বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ও প্রধান নির্বাহী আল ইমরান চৌধুরী।

তিনি বলেন, বেলা ১১টা ১০ মিনিটে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড মোহাম্মদ নাসিমের মৃত্যু ঘোষণা করে।

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আবু সায়েম খানও মোহাম্মদ নাসিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের প্রিয় নেতা মোহাম্মদ নাসিম আর নেই।

প্রসঙ্গত, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। তবে সম্প্রতি মোহাম্মদ নাসিমের পরপর তিনটি করোনা টেস্টের ফলাফল নেগেটিভ এসেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল।

মোহাম্মদ নাসিম ১৯৪৮ সালের ২ এপ্রিল সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। তার পিতা জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মাতা আমেনা মনসুর। সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাসিম স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্ব মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন। একাদশ সংসদে তিনি খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন পুত্র সন্তানের জনক। তার স্ত্রীর নাম লায়লা আরজুমান্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments