Thursday, January 22, 2026
Homeআন্তর্জাতিকমদপানে মিলবে করোনা থেকে মুক্তি, গুজবে কান দিনে ইরানে ৬০০ জনের মৃত্যু

মদপানে মিলবে করোনা থেকে মুক্তি, গুজবে কান দিনে ইরানে ৬০০ জনের মৃত্যু

নিউজ ডেস্ক


মধ্যপ্রাচের দেশগুলির মধ্যে করোনা ভাইরাস সবচেয়ে বেশি থাবা বসিয়েছে ইরানে। প্রাণঘাতী এই ভাইরাস থেকে মুক্তি পেতে গুজবের শিকার হয়ে মদপান করছে দেশটির জনগণ। এতে ৬০০ জনের প্রাণহানি ঘটেছে।


‘অ্যালকোহল করোনা থেকে মুক্তি দিতে পারে’ এই বিশ্বাসেই উচ্চ ঘনত্বযুক্ত অ্যালকোহল পান করেন কয়েক হাজার মানুষ। ফলে মৃত ৬০০ জন ছাড়া আরও তিন হাজার মানুষ মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।


গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) এমনটাই জানিয়েছেন ইরানের জুডিসিয়াল প্রবক্তা গোলাম হোসেন ইসমাইলি। তিনি বলেন, ‘সংখ্যাটি খুব বেশি এবং আমাদের প্রত্যাশার বাইরে। অ্যালকোহল সেবন নিরাময় নয়, এটা মারাত্মক হতে পারে।


তিনি আরও জানান, ‘এর সঙ্গে জড়িত প্রচুর লোককে গ্রেফতার করা হয়েছে৷ এতগুলো মানুষের মৃত্যু ও অপরাধমূলক কাজের জন্য তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। ’

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments