Thursday, January 15, 2026
Homeপ্রচ্ছদকরোনাকালেও চলছে নেত্রকোণা ছাত্রলীগের পরিবেশ রক্ষা কার্যক্রম

করোনাকালেও চলছে নেত্রকোণা ছাত্রলীগের পরিবেশ রক্ষা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক:
 
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্বঘোষিত কর্মসূচির ধারাবাহিকতায় নেত্রকোণা জেলা ছাত্রলীগের পক্ষে সাংগঠনিক সম্পাদক নাঈম হাসান এবং পাঠাগার সম্পাদক আকিব খানের নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
 
রোববার (৭ জুন) জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি ও সাধারন সম্পাদক দেওয়ান জনির প্রত্যক্ষ সহযোগিতায় নেত্রকোণা জেলার চন্দ্রনাথ ডিগ্রি কলেজে (প্রস্তাবিত বঙ্গবন্ধু কলেজ) বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহন করে ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজ কর্তৃপক্ষ।
 
এ সময় উপস্থিত ছিলেন নাঈম হাসান, সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের পাঠাগার সম্পাদক মোঃ আকিব খান, মোঃ আমান উল্লাহ আমান, আরিফুজ্জামান আরিফ, শেখ নাবিল, মোঃ শাকিল আলম, মোঃ জাহাঙ্গীর আলম এবং অত্র কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক মোঃ হারুনুর রশিদ, প্রধান অফিস সহকারী আবু সাইদ মানিক সহ প্রমুখ।
 
এমএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments