Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকসারাবিশ্বে করোনায় মারা গেছে ১৪ হাজার ৫৬২ জন

সারাবিশ্বে করোনায় মারা গেছে ১৪ হাজার ৫৬২ জন

নিউজ ডেস্ক

করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার না হওয়ায় এই ভাইরাসে আক্রান্ত হয়ে সারা বিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ১৪ হাজার ৫৬২ জন। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩৭ হাজার ৫২৭ জন।

রোববার (২২ মার্চ) কোভিড-১৯ ভাইরাসে বিশ্বব্যাপী নতুন করে আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৪৮১ জন। আর মারা গেছে ১ হাজার ৫৩৪ জন। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ইতালিতে। রোববার দেশটিতে নতুন করে মারা গেছে আরও ৬৫১ জন। একইদিনে চেক রিপাবলিক, রোমানিয়া, কলোম্বিয়া, উত্তর মেসিডোনিয়া, আন্ডোরা গুয়াডেলোপে, আফগানিস্তান ও গুয়ামে সর্বপ্রথম ভাইরাসটিতে আক্রান্ত রোগীকে শনাক্ত করা গেছে।

ভাইরাসটি বিশ্বের ১৯৩টি দেশে ছড়িয়ে পড়েছে। আক্রান্তের ৭৬ শতাংশ অর্থাৎ ২ লাখ ৫৬ হাজার ৪৩৪ জন চীনের বাইরের। আর গত সপ্তাহে যতজন নতুন করে আক্রান্ত হয়েছে তার ৯৯ দশমিক ৯ শতাংশই চীনের বাইরের।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে, ভাইরাসটিতে আক্রান্তের মধ্যে যত মৃত্যু হয়েছে তার পরিমাণ ৪ দশমিক ৩ শতাংশ। আর ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ৯৭ হাজার ৮৯৬ জন।

এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments