Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামচট্টগ্রামে ৪০ হাজার ইয়াবা, ৬টি মোবাইল ও ব্রিটিশ পাউন্ডসহ গ্রেফতার ৪

চট্টগ্রামে ৪০ হাজার ইয়াবা, ৬টি মোবাইল ও ব্রিটিশ পাউন্ডসহ গ্রেফতার ৪

বিশেষ প্রতিনিধিঃ

কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে চট্টগ্রাম যাওয়ার পথে পটিয়ায়  ৪০ হাজার ইয়াবা, ৬টি মোবাইল ও ১২০০ ব্রিটিশ পাউন্ডস ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০৮ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪ টায় অতিরিক্ত পুলিশ সুপার পটিয়া সার্কেল (ভারপ্রাপ্ত) জনাব মোঃ জাহাংগীর গোপন সংবাদ পান যে, কতিপয় মাদক ব্যবসায়ী ৩ টি মোটরসাইকেলযোগে বিপুল পরিমান ইয়াবাসহ কক্সবাজার হতে চট্টগ্রাম শহরের দিকে অগ্রসর হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার, পটিয়া সার্কেল (ভারপ্রাপ্ত) জনাব মো: জাহাঙ্গীর এর নেতৃত্বে একদল অফিসার-ফোর্স চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া থানাধীন খরনার মুজাফরাবাদ এলাকায় মেসার্স নজরুল কোম্পানী এন্ড পাম্প লি: এর সামনে চেকপোস্ট স্থাপন করে আনুমানিক ০৫:২০ টায় সন্দেহভাজন মোটরসাইকেল ০৩টি কে থামার সংকেত দিলে অবস্থা বেগতিক দেখে তারা দিক পরিবর্তন করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সুজুকি জিক্সার মোটরসাইকেল চট্ট-মেট্রো-ল-১২-০১৪৬ এবং ফেজার মোটরসাইকেল চট্ট-মেট্রো-ল-১৪-০৩৯৬ এর ০৪ জন আরোহীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং ০৩ জন আরোহী অপর একটি মোটরসাইকেলযোগে ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

গ্রেফতারকৃতরা হলেন, মোজাম্মেল হক (৩০), মোঃ নুর নবী(২৪),  মোঃ হাসমত কবির শাকিল(২১) ও  জাহেদুল ইসলাম রাতুল(২২)।

ঘটনাস্থলে আগত স্থানীয় লোকজনের সম্মুখে ধৃত আসামীদের দেহ ও ব্যাগ তল্লাশী করে মোজাম্মেল হক, মোঃ নুর নবী ও মোঃ হাসমত কবির শাকিলের কাঁধে থাকা ব্যাগ হতে ৩৬,০০০ পিস এবং জাহেদুল ইসলাম রাতুল এর প্যান্টের পকেট হতে ৪,০০০ পিসসহ সর্বমোট ৪০,০০০ পিস ইয়াবা (যার আনুমানিক মূল্য-১,২০,০০,০০০/- টাকা) এবং ১,২০০ পাউন্ড (যুক্তরাজ্যের মুদ্রা) ও ৬টি মোবাইল সেট উদ্ধার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীগণ সংঘবদ্ধ মাদক চোরাকারবারী দলের সদস্য এবং তারা পলাতক সহযোগীরাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বর্ণিত মোটরসাইকেলযোগে ইয়াবা সরবরাহ করে থাকে মর্মে স্বীকার করে। জব্দকৃত ইয়াবা তারা চট্টগ্রাম মহানগর ও আশপাশ এলাকায় খদ্দেরদের নিকট সরবরাহ করার জন্য বহন করে নিয়ে যাচ্ছিল মর্মে তথ্য দেয়। ধৃত আসামী ও তাদের পলাতক ৩ জন সহযোগীর বিরুদ্ধে পটিয়া থানার মামলা নং-০৯, তাং-০৯/০২/২০২০খ্রি: ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) টেবিল ১০ (গ)/৪১ রুজু করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments