Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকওয়াশিংটন ডিসিতেও পালিত হবে মুজিববর্ষ

ওয়াশিংটন ডিসিতেও পালিত হবে মুজিববর্ষ


নিজস্ব প্রতিবেদক (আন্তর্জাতিক ডেস্ক)


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ মুজিববর্ষ পালিত হবে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডি.সিতে। মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত বছরব্যাপী ‘মুজিববর্ষ’ ঘোষণা করেছেন ওয়াশিংটন ডি.সি’র মেয়র মুরিয়েল বোসার।

এই বিশেষ বর্ষ উপলক্ষে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে একটি ঘোষণাপত্র জারি করেছেন তিনি।
ঘোষণাপত্রে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, সহিষ্ণু, বহুদলীয় ও মধ্যপন্থী দেশ হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। তারা বলছে, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।


আরও বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলায় রূপান্তর ও বিকশিত হচ্ছে।
ঘোষণায় আরও বলা হয়, ওয়াশিংটন ডি.সি’র সমৃদ্ধি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে অবদান রেখে চলেছে বাংলাদেশ দূতাবাস।


বাংলাবার্তা/এমএম / এমএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments