Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবিতে তাপস হত্যার বিচার দাবি

চবিতে তাপস হত্যার বিচার দাবি

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ছাত্রলীগ কর্মী তাপস হত্যা মামলায় চার্জশীটভুক্ত আসামীদের গ্রেপ্তার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ‘তাপস স্মৃতি সংসদ’ ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তাপস স্মৃতি সংসদের আহ্বায়ক শফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও তাপসের বন্ধু শরীফ উদ্দীন, তাপস স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মির্জা সাদাফ খান খবির ও ইয়াসিন রুবেল।

তাপস স্মৃতি সংসদের ভারপ্রাপ্ত সদস্য সচিব মির্জা সাদাফ খান খবির
বলেন, ‘অনেক আশা করে তাপস এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু এখান থেকে তাকে লাশ হয়ে ফিরে যেতে হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ে এ পর্যন্ত তাপসের মত ১৭ জন খুন হয়েছে। যার একটিও বিচার হয়নি। এভাবে চলতে থাকলে খুনের ধারা অব্যহত থাকবে। প্রশাসনের নিরব ভূমিকাই এর জন্য দায়ী। আমরা দ্রুত এর বিচার চাই।

তাপস স্মৃতি সংসদের উপদেষ্টা ও তাপসের বন্ধু শরীফ উদ্দীন বলেন, তাপস হত্যার জন্য শাখা ছাত্রলীগের অপর পক্ষ ভিএক্সের নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক মিজানুর বিপুল ও ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দূর্জয়কে এখনো গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন। তাদের দ্রুত সময়ে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও হত্যার সাথে জড়িত সকলের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যার মদদদাতাদের কোন ছাড় হবেনা।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের এই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নিহত হয়েছিলেন সিএফসি কর্মী ও সংস্কৃতি বিভাগের ১৩-১৪ সেশনের প্রথম বর্ষের শিক্ষার্থী তাপস সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments