Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামশিক্ষা উপমন্ত্রীর পক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার ও সেহরি সামগ্রী পৌঁছে দিচ্ছেন চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরী পুত্র চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তারই অংশ হিসেবে বুধবার (৫ এপ্রিল) বিকেল ৪ টার দিকে নগরের এনায়েত বাজার ওয়ার্ডের গোয়ালপাড়ার ডায়বেটিক হাসপাতালের মাঠে সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর তত্বাবধানে পাঁচ শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, চট্টলবীর এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছিলেন চট্টগ্রামের হতদরিদ্র মানুষের বন্ধু। তিনি সবসময় গরিব,অসহায় মানুষের পাশে দাড়াঁতেন। তাদের সুখ দূঃখের খবর নিতেন। রমজানে হাজার হাজার সাধারণ মানুষকে সাথে নিয়ে ইফতার করতেন। মহিউদ্দিন চৌধুরীর সেই দায়িত্ব এখন যথাযথ ভাবে পালন করে যাচ্ছেন তারই সুযোগ্য পুত্র শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, কেন্দ্রীয় যুবলীগের সাবেক উপ-অর্থ সম্পাদক হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর আলহাজ্ব সলিমুল্লাহ বাচ্চু, নগর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, যুবলীগ নেতা রিটু দাশ বাবলু, ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি মো. ইসমাইল মনু, এ্যাডভোকেট শ্রীপতি কান্তি পাল, এ্যাভোকেট মানিক দে, যুগ্ম-সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, সুজিত ঘোষ, সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক সবুজ কান্তি দে, আজাদ উল্লাহ নেজাম, এমএ আওয়াল, মনজুরুল আলম, রফিক আহমেদ, কবির আহমেদ প্রমুখ।

এসএস/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments