Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামশিক্ষা উপমন্ত্রীর পক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

শিক্ষা উপমন্ত্রীর পক্ষে ছাত্রলীগের ইফতার সামগ্রী বিতরণ

নিউজ ডেস্ক: শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার(২৩ মার্চ) বিকেলে নগরের সরকারি ন্যাশনাল প্রাইমারী স্কুল মাঠে ২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি জুবায়ের আলাম আশিকের ব্যবস্থাপনায় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

২১নং জামালখান ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ন সাধারণ-সমপাদক লায়লা শিকদার লিপির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর আওমীলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহ-সভাপতি হাজী সাহাবউদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, খ ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ ইমু, নগর যুবলীগ নেতা শিভু প্রসাদ চৌধুরী, মোনোয়ার আলম চৌধুরী নোবেল, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ সভাপতি মাহামুদুল করিম, ডবলমুরিং থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম আরদিন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সদস্য তারেক হাসান সজীব, ইসলামিয়া কলেজ ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক আলামিন হোসেন, পাহাড়তলী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম আকাশ, কোতোয়ালী থানা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মাহামুদুল ইসলাম খান মিনহাজ, সদস্য সাদাফ ওসমান খান, ওসমান খান জামালখান ওয়ার্ড ছাত্রলীগ যুগ্ন সাধারণ-সম্পাদক জাবেদ আলম আলিফ, এনায়েত বাজার ওয়র্ড ছাত্রলীগ নেতা নিয়াজ উদ্দিন তামিম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments