Saturday, April 25, 2026
Homeজাতীয়ঈদে বাড়তি যাত্রী পরিবহন করবে না রেলওয়ে: রেলমন্ত্রী

ঈদে বাড়তি যাত্রী পরিবহন করবে না রেলওয়ে: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
 
করোনাভাইরাস ইস্যুতে আসন্ন ঈদে রেলওয়ে বাড়তি যাত্রী পরিবহন করবে না বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী ‌মো. নূরুল ইসলাম সুজন। মঙ্গলবার কমলাপুর রেলও‌য়ে স্টেশ‌নের শহরতলী প্লাটফর্মে (নারায়ণগঞ্জগামী) বৃক্ষ‌রোপণ কর্মসূচির উদ্বোধন শে‌ষে তিনি এ কথা বলেন।
 
মন্ত্রী বলেন, ঈদ উপল‌ক্ষে রেলও‌য়ের আলাদা কোনো আয়োজন নেই। ঈদকে সামনে রেখে যাত্রীর চাপ বাড়লেও রেলওয়ে কোনো বাড়তি যাত্রী পরিবহন করবে না। বর্তমানে স্বাস্থ্যবিধি মেনে যেভাবে চলছে ঈদেও একইভাবে ট্রেন চলবে।
তিনি বলেন, বর্তমানে যে কয়টি ট্রেন চলছে ঈদের মধ্যেও সে কয়টি ট্রেন চলবে। বিশেষ ট্রেন বাড়ানো হবে না। সরকার ঈদ উপল‌ক্ষে মানু‌ষ গ্রা‌মের বাড়ি যাওয়া‌কে নিরুৎসা‌হিত কর‌ছে। কা‌জেই আমরা ট্রেন বাড়া‌বো না।
 
এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments