Sunday, April 26, 2026
Homeশিক্ষাক্যাম্পাসমুজিব শতবর্ষ উপলক্ষে সিভাসু ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

মুজিব শতবর্ষ উপলক্ষে সিভাসু ছাত্রলীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দীনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা ডা. হামীম মল্লিক ও শফিক আনাম’র নেতৃত্বে বিশ্ববিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।

আজ শুক্রবার বাদ জুমা গরিব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা।

এ সময় ছাত্রলীগ নেতা শফিক আনাম বলেন, ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বরাবরই গঠনমূলক ও সুস্থ ধারার রাজনীতির ধারক এবং বাহক। গরিব, অসহায়, শীতার্ত মানুষের কষ্ট লাঘবের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা । আমরা আশা রাখি দেশের আর্থিকভাবে সচ্ছল ব্যাক্তিরা এই দুস্থ, অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াবে।

এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রলীগ নেতা হোসাইন মুহাম্মদ এরশাদ, তাপস দে, মাকসুদুর রহমান, জুবায়ের শাওন, মাহমুদুল হাসান, ওবায়দুল্লাহ, ফুয়াদ, মঞ্জুরুল, ইয়াসিন, আরাফাত, রাইসুল, তানভীর, হারুণ, শাহারিয়ার, অংকনসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments