Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামমোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় আওয়ামী কেন্দ্র পরিচালনা কমিটির গণসংযোগ

মোহাম্মদপুর প্রাথমিক বিদ্যালয় আওয়ামী কেন্দ্র পরিচালনা কমিটির গণসংযোগ

নিউজ ডেস্ক

চট্টগ্রামের মোহাম্মদপুর মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আওয়ামী প্রার্থীর পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-৮ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রার্থী আলহাজ্ব মুসলিম উদ্দিনের পক্ষে গণসংযোগ করেন তারা।

এদিন মোহাম্মদপুর, মোহাম্মদপুর আবাসিক এলাকা, খতিবের হাট, মোবারক আলী সড়ক এবং
কালারপুল এলাকায় গণসংযোগ করা হয়।

এতে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সদস্য ও ৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইয়াকুব, মহিলা কাউন্সিলর জেসমেন পারভিন জেসি, ৭নং ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রেজাউল করিম, পাঁচলাইশ থানা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল, এস এম খালেদ বাবলু, মোহাম্মদপুর ইউনিট আওয়ামীলীগ নেতা এস এম আলমগীর, এস এম জাহাঙ্গীর, দিদারুল আলম, কেন্দ্র সচিব ছাত্রলীগ নেতা তপু, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ মানিক, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও চবি ছাত্রলীগের সাবেক সহসম্পাদক সাবরিনা চৌধুরী, চবি ছাত্রলীগ নেত্রী জেরিন, জান্নাতুন নাঈমা ,-সহ অনেকেই উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments