Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামকুমিল্লায় ইউপি নির্বাচনে ব্যাপক গোলাগুলি কেন্দ্র দখল!

কুমিল্লায় ইউপি নির্বাচনে ব্যাপক গোলাগুলি কেন্দ্র দখল!

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নের নির্বাচনে ব্যাপক গোলাগুলি, কেন্দ্র দখল, হাত বোমা বিষ্পোরণ, ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে পুরো এলাকা।

আজ সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে এ রকম থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।বিভিন্ন কেন্দ্রে দক্ষিণ জেলা ছাত্রলীগের কিছু নেতাকে অবস্থান নিয়েছে।

এদিকে শুভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশে দু’পক্ষের গোলাগুলিতে ৫ জন অাহত হয়েছে। তারা সকলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুভপুর কেন্দ্রের কৃঞ্চনগর গ্রামের ভোটারদের ভোট গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। যশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৪ নং বুথের সকল ভোটারদের বেলা ৯ টার পূর্বে কেন্দ্র থেকে বিদায় করে দেওয়া হয়েছে।

হাজী অাবদুল অাজিজ অভিযোগ করে বলেন, তার ছেলে কেন্দ্র যাওয়ার পথে মেম্বার প্রার্থী জিয়া উদ্দিন ( ফুটবল মার্কা)র সমর্থকরা মেম্বার প্রার্থী (মোরগ) মামুনুর রশিদের সমর্থকদের গুলি করে। এতে ৫ জন গুলিবিদ্ধসহ ৭ জন অাহত হয়।

অন্যদিকে ভিতরে খুব সুন্দর ভাবে ভোট হচ্ছে বলে জানান যশপুর কেন্দ্রের প্রিজাইজিং অফিসার বিজয় কুমার দাস। তিনি বলেন, ভোট কেন্দ্রের মধ্যে কোন সমস্যা হয়নি। বাহিরে হলে হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments