Tuesday, December 16, 2025
Homeজাতীয়দেশজুড়েসর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এপ্রিলে দেশে ব্যাপক ছড়াতে পারে করোনা: প্রধানমন্ত্রী

সর্বোচ্চ সতর্ক থাকতে হবে, এপ্রিলে দেশে ব্যাপক ছড়াতে পারে করোনা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক


দেশের জনগনকে সর্বোচ্চ সর্তক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এপ্রিল মাসে বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ ব্যাপক ভাবে ছড়াতে পারে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে গণভবন থেকে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘সারা বিশ্বে এই ভাইরাসটা কিভাবে প্রসারিত হয়। এটা অনেকটা অংকের মতো। অন্যান্য দেশ থেকে আমরা যে অভিজ্ঞতা সঞ্চয় করি তাতে মনে হচ্ছে যে আমাদের দেশেও এই ধাক্কাটা এপ্রিল মাসে আরও ব্যাপক ভাবে আসার কথা। এ রকমই একটা আলামত পাওয়া যাচ্ছে। এ রকম কিছু প্রতিবেদন আমরা দেখতে পাচ্ছি। কিছু প্রেডিকশন দেখতে পাচ্ছি।’


‘আমি জানি যে এপ্রিল মাসটা আমাদের জন্য খুবই একটা দুঃসময়ের মাস আসছে। এটা সব জায়গা থেকে সে খবর পাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের সর্বোচ্চ সর্তক থাকবে হবে। আমাদের এমন ভাবে চলতে হবে যেন এর প্রভাবে আমাদের দেশের মানুষে যেন ক্ষতি কম হয়। ’


এমএম/এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments