Tuesday, December 16, 2025
Homeশিক্ষাক্যাম্পাসশহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা

শহীদ মিনারে সুবীর নন্দীকে শেষ শ্রদ্ধা

বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দীর লাশ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। সকাল ১১টার দিকে তার লাশ সেখানে নেয়া হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের জনগণ।

শ্রদ্ধা নিবেদন শেষে তার লাশ নেয়া হবে রামকৃষ্ণ মিশনে। এরপর বাসাবো কালীবাড়ি শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে।

এর আগে আজ বুধবার সকালে তার লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় এসে পৌঁছায়। সকাল ৬টা ৫০ মিনিটে রিজেন্ট এয়ারওয়েজের একটি উড়োজাহাজে আনা হয় সুবীর নন্দীর লাশ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তার লাশ নিয়ে যাওয়া হয় গ্রিনরোডের বাসায়। সেখান থেকে নেয়া হয় শহীদ মিনারে।

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় মারা যান একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী সুবীর নন্দী।

গত ১২ এপ্রিল শ্রীমঙ্গলে একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন সুবীর নন্দী ও তার পরিবার। পয়লা বৈশাখে শ্রীমঙ্গল থেকে ঢাকা ফেরার পথে উত্তরায় কাছাকাছি আসতেই শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে সুবীর নন্দীর। এরপরই তাকে সেখান থেকে সরাসরি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। সেখানকার ডাক্তাররা জানান, তার হার্ট অ্যাটাক হয়েছে। সিএমএইচে ১৮ দিন চিকিৎসাধীন থাকার পর গত ৩০ এপ্রিল সিঙ্গাপুরে নেয়া হয় সুবীর নন্দীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments