Wednesday, January 21, 2026
Homeজাতীয়দেশজুড়েবিধবা নারীর ঘরে ধরা পড়লেন পুলিশ কর্মকর্তা

বিধবা নারীর ঘরে ধরা পড়লেন পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক


স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক হয়েছেন রাজশাহী নগরের শাহমখদুম থানার এক পুলিশ কর্মকর্তা।
বৃহস্পতিবার গভীর রাতে নগরীর উপকণ্ঠ পবা উপজেলার তরফ পারিলার ওই স্বামী পরিত্যক্তার ঘর থেকে তাকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
অভিযুক্ত পুলিশ কর্মকর্তার নাম রাসেল আলী। তিনি শাহমখদুম থানায় এএসআই হিসেবে কর্মরত ছিলেন।


এলাকাবাসী জানান, অনেক দিন ধরে গভীর রাতে স্বামী পরিত্যক্তা ওই নারীর বাড়িতে আসতেন এএসআই রাসেল। সেখানে সারারাত সময় কাটানোর পর সকালে বের হতেন তিনি। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী বৃহস্পতিবার রাতে স্বামী পরিত্যক্তার ঘর অবরুদ্ধ করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায়।

রাসেলকে স্বামী পরিত্যক্তা নারীর ঘর থেকে রাত ১ টায় উদ্ধার করা হয়েছে। তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত করে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান নগরীর শাহমখদুম থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ।


এমডি/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments