Wednesday, January 21, 2026
Homeস্বাস্থ্যকরোনাদেশে করোনায় আক্রান্ত ৯০ চিকিৎসক

দেশে করোনায় আক্রান্ত ৯০ চিকিৎসক


নিজস্ব প্রতিবেদক:


প্রাণঘাতী করোনায় দেশে এ পর্যন্ত ৯০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। এছাড়াও মৃত্যু হয়েছে ডা. মো. মঈন উদ্দিন নামে এক চিকিৎসকের। এছাড়া তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন।

শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।
ডা. নিরূপম দাশ জানান, রাজধানী ঢাকায় সর্বোচ্চ ৫০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন। এরপরে নারায়ণগঞ্জে ১২ জন। ময়মনসিংহে আক্রান্ত হয়েছেন সাতজন।
গাজীপুরের কালিগঞ্জে ছয়জন। বাকিরা দেশের অন্যান্য জেলায় আক্রান্ত হয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।


এমএম/ এমএইচ/ বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments