Thursday, January 15, 2026
Homeশিক্ষাক্যাম্পাসচবি চারুকলা ইনিস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র

চবি চারুকলা ইনিস্টিটিউটের পরিচালক প্রণব মিত্র

চবি প্রতিনিধিঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনিস্টিটিউটের পরিচালক হিসেবে যোগদান করেছেন ভাস্কর্য শাখার সহযোগী অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী।

এর আগে তিনি সুনামের সাথে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ও সহকারী প্রক্টরের দায়িত্ব পালন করেন।

গত পহেলা ডিসেম্বর প্রণব মিত্র চৌধুরী আনুষ্ঠানিকভাবে চারুকলা ইনিস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রণব মিত্র চৌধুরী বলেন, আমি পহেলা ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টিটিউটের পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। ইনিস্টিটিউটের সার্বিক কার্যক্রমের ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments