Sunday, April 26, 2026
Homeশিক্ষাক্যাম্পাসকুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারী

কুবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১ জানুয়ারী

কুবি প্রতিনিধিঃ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামীকাল (বুধবার) থেকে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে পহেলা জানুয়ারি থেকে। তবে বিভাগ ভিত্তিক আসন খালি থাকা সাপেক্ষে ভর্তি কার্যক্রম চলবে।

উল্লেখ্য, গত ৮ ও ৯ নভেম্বর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে সর্বমোট ১০৪০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে। নতুন শিক্ষার্থীদের এ ব্যাচটি বিশ্ববিদ্যালয়ের ১৪তম ব্যাচ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments