Wednesday, January 21, 2026
Homeস্বাস্থ্যকরোনাকরোনায় মারা যাওয়া শ্রমিক লীগ নেতার স্ত্রী-কন্যাও আক্রান্ত

করোনায় মারা যাওয়া শ্রমিক লীগ নেতার স্ত্রী-কন্যাও আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া আদমজী আঞ্চলিক শ্রমিক লীগ নেতা মজিবুর রহমান প্রধানের স্ত্রী ও মেয়েরও পজিটিভ শনাক্ত হয়েছে। ১১ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১৩ এপ্রিল আইইডিসিআর থেকে তাদের পজিটিভ নিশ্চিত করেছেন।

আক্রান্তরা হলেন, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিবদার বাড়ি পুল এলাকার বাসিন্দা ও আদমজী আঞ্চলিক শ্রমিক লীগের সহসভাপতি মৃত মজিবুর রহমান প্রধানের স্ত্রী জাহানারা বেগম (৪৮), এবং তার লাভলী আক্তার (৩০)। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধিন রয়েছেন।

এর আগে মজিবুর রহমান প্রধান জ্বর কাশি ও গলা ব্যথা নিয়ে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি চিকিৎসাধিন অবস্থায় ৮ এপ্রিল মারা যান। এরপর তার স্ত্রী ও মেয়েরও জ্বর, কাশি, গলা ব্যথা দেখা দিলে ১১ এপ্রিল তাদেরও নমুনা সংগ্রহ করে জেলা স্বাস্থ্য বিভাগ। ১৩ এপ্রিল রিপোর্ট আসলে তাদের পজিটিভ নিশ্চিত হওয়া যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মৃত মজিবুর রহমানের বাড়িতে ৩০ পরিবার ভাড়ায় বসবাস করে। বর্তমানে সকলকেই লকডাউনে রাখা হয়েছে। তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে থাকবে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের দুজনেরই করোনা পজিটিভ আসছে। আমরা বাড়িটি লকডাউন করে দিয়েছি। সেই সাথে তাদেরকে জানানো হয়েছে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাতে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তারা বর্তমানে বাড়িতেই চিকিৎসাধিন আছেন।

প্রসঙ্গত, মজিবুর রহমান মারা যাওয়ার পর তার পরিবারের অন্যান্যরাও আক্রান্ত, এমন সন্দেহ পোষণ করেছিলেন তারই ছেলে জালকুড়ি ৯ নং ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইমরান হোসাইন। তিনি দাবি করেছেন নিজেসহ তার পরিবারের ৭জন অসুস্থ। ধারণা করছেন তারা করোনা আক্রান্ত। বাবার মৃত্যুর পর রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।তার দাবি চিকিৎসা পাচ্ছেন না তারা। অসুস্থতা নিয়েই অবরূদ্ধ অবস্থায় রয়েছেন।

হটলাইনে যোগাযোগ করেও কোনো রকম সাহায্য পাচ্ছেন না বলে তিনি অভিযোগ তুলেছেন। ফলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাহায্যের আকুতি জানিয়েছেন এই তরুণ। একই সাথে তিনি তার ফেসবুকে লিখেছেন, যদি কেউ সাহায্য যদি না-ই করতে পারেন, তাহলে যেন মৃত্যুর পর তাদেরকে নিজেদর কবরস্থানে দাফনের ব্যবস্থা করা হয়।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments