Thursday, January 15, 2026
Homeবিভাগঢাকাআইন না মানায় মনোহরদীতে ৯ মামলায় জরিমানা ১২৭০০

আইন না মানায় মনোহরদীতে ৯ মামলায় জরিমানা ১২৭০০


এজাজ মাহমুদ


সামাজিক দূরত্ব না মানা ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে নরসিংদীর মনোহরদীতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৯টি মামলায় মোট ১২৭০০/- অর্থদণ্ড প্রদান করেছে মনোহরদী উপজেলা প্রশাসন।


মঙ্গলবার (৭ এপ্রিল) নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. পারভেজ মল্লিকের নেতৃত্বেদিনভর উপজেলার মনোহরদী,চালাকচর, আদমবাড়ি, হেতেমদী, সাগরদী,শেখের বাজার ও ভূঁইয়া বাজারসহ জনসমাগম হয় এরকম জায়গাসমূহ পরিদর্শন করে আইন ভঙ্গ করে রাস্তায় ঘুরাফেরা করতে থাকা মানুষজনকে মামলার মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হাসান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিক সাহা।


দেশব্যাপী চলমান করোনা ভাইরাস (কোভিড -১৯) প্রতিরোধের অংশ হিসেবেনরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর অনুমতিক্রমে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমুর সার্বিক তত্ত্বাবধানেমনোহরদী থানা পুলিশের সহায়তায় এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিবর্গ সঠিকভাবে সরকারি আদেশ প্রতিপালন করছে কিনা,ঘরের বাইরে অপ্রয়োজনে যারা ঘুরাফেরা করছে তাদেরকে সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা,যেসব দোকান বন্ধ রাখার নির্দেশ আছে তারা বাস্তবে তা মানছে কিনা,বাজারের দাম ঠিক রাখাসহ নানবিধ বিষয়ে তদারকি করা হয় ও আইনানুগ দিকটি বাস্তবায়নের জন্যে মনিটরিং করা হয়।


এ সময় উপজেলা,ভূমি প্রশাসন ও এক্সিকিউটিভ কোর্টের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হাসান বলেন, কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে সামাজিক দূরত্ব না মানা ও সংক্রামক ব্যাধি বিস্তারে অবহেলাজনিত কারণে বাংলাদেশ দণ্ডবিধি ২৬৯ ধারায় ৯ টি মামলায় মোট ১২৭০০/- টাকা জরিমানা করা হয়। আপনাদের নিরাপত্তার কথা চিন্তা করে আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা বাসায় থাকুন,সুস্থ ও নিরাপদ থাকুন। সরকার সবসময় আপনার পাশে আছে।

এএম/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments