Homeবিভাগচট্টগ্রামআওয়ামী লীগের ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল

চট্টগ্রাম প্রতিনিধি

আওয়ামী লীগের ‘গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাত্রদল।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ বিক্ষোভ মিছিল করেন। মিছিলে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার নিয়ে অংশ নেন।

মিছিলে বহন করা ব্যানারে আওয়ামী লীগকে ‘নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন’ হিসেবে উল্লেখ করে ‘গণতন্ত্রবিরোধী’ কর্মকাণ্ড, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানানো হয়।

মিছিল থেকে নেতাকর্মীরা রাজনৈতিক সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়ক প্রদক্ষিণ করেন।

ছাত্রদল নেতা সোহরাব হোসেন সাহল বলেন, ‘নিষিদ্ধ সংগঠনের নামে গুপ্ত হামলা, নৈরাজ্য ও জনমনে আতঙ্ক সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করা হবে। ছাত্রসমাজকে ঐক্যবদ্ধভাবে এসব অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আমরা শান্তি, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে বিশ্বাস করি। কোনো ধরনের অরাজকতা সৃষ্টি হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments