Saturday, April 25, 2026
Homeবিভাগচট্টগ্রামচট্টগ্রাম থেকে বিদেশ যেতে করোনা সনদ পাবেন যেভাবে

চট্টগ্রাম থেকে বিদেশ যেতে করোনা সনদ পাবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক:
 
করোনাভাইরাসের প্রভাবে দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশের সঙ্গে আকাশ পথে বিভিন্ন দেশ যোগাযোগ চালু করলেও সেক্ষেত্রে সঙ্গে নিতে হবে করোনা নেগেটিভ সনদ। সোমবার দুপুরে এ ব্যাপারে বিস্তারিত নির্দেশনা প্রদান করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।
 
নির্দেশনায় বলা হয়েছে, বিদেশ যাত্রার ৭২ ঘণ্টা আগে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালে স্থাপিত বিশেষ বুথে নমুনা প্রদান করা যাবে। নমুনা প্রদানের আগে সিভিল সার্জনের কার্যালয় সংলগ্ন ইপিআই ভবনের নিচ তলায় স্ব শরীরে উপস্থিত হয়ে বিমানের টিকিট ও পাসপোর্ট কপি উপস্থাপন করে তিন হাজার ৫শ’ টাকা দিয়ে রশিদ সংগ্রহ করতে হবে।
 
বিদেশ যাবার আগ মুহূর্ত পর্যন্ত আইসোলেশনে থাকাসহ স্বাস্থ্য বিভাগ প্রদত্ত স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার অঙ্গীকার করতে হবে। নমুনা প্রদানের দিনকে প্রথম দিন ধরে তৃতীয় দিন নমুনা পরীক্ষার ফলাফলের সনদ বা সার্টিফিকেট পাওয়া যাবে। এছাড়া নমুনা প্রদান, পরীক্ষা, সার্টিফিকেটসহ যেকোনো তথ্যের জন্য সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুমের নম্বরে (০৩১-৬৩৪৮৪৩, ০১৮৯৩৩৮৯৩৪৪) যোগাযোগ করা যাবে।
এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments