Saturday, April 25, 2026
Homeআন্তর্জাতিকবিশ্বজুড়ে একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্ত

বিশ্বজুড়ে একদিনে দুই লাখ করোনা রোগী শনাক্ত

সোহরাব সাহল:
 

বিশ্বজুড়ে একদিনে দুই লাখ মানুষের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ভাইরাসের তাণ্ডব যে দিন দিন বাড়ছে। এদিকে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এ তালিকায় আরো যোগ হলো ৪ হাজার ৮৪৭ জন।

 
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী এ ভাইরাস। এই ভাইরাসটিতে এ পর্যন্ত বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চল আক্রান্ত হয়েছে।
 
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৯২১ জন। আক্রান্ত হয়েছেন এক কোটি আট লাখ ২১ হাজারের বেশি। তবে স্বস্তির খবর হচ্ছে, এরইমধ্যে ৫৯ লাখ ৩৮ হাজার ৩৫৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন।
 
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি অর্থাৎ ১ হাজার ৫৭ জনের মৃত্যু দেখেছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। গত একদিনে ৪৪ হাজারসহ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১৪ লাখ ৫৩ হাজার।
 
করোনাভাইরাসে মৃত্যু ও সংক্রমণে শীর্ষে থাকা যুক্তরাষ্ট্র ৭৭৬ জনের মৃত্যু দেখলো। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে এক লাখ ৩০ হাজারের বেশি প্রাণ গেল। হঠাৎ করে কয়েকটি রাজ্যে বেড়েছে শনাক্তের হারও। মোট প্রায় ২৭ লাখ ৭৯ হাজারের বেশি সংক্রমিত।
 
মেক্সিকোতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬৪৮ জন। সবমিলিয়ে দেশটিতে ভাইরাসজনিত কারণে ২৭ হাজারের বেশি প্রাণ গেল। গত একদিনে দেশটিতে শনাক্ত পাঁচ হাজার ৪৩২ জন। মোট প্রায় ২ লাখ ২৬ হাজারের বেশি সংক্রমিত।
 
এরপরই এদিন মৃত্যুর তালিকায় শীর্ষে ছিল ভারত। পাঁচ শতাধিক মৃত্যুতে মোট প্রাণহানি ১৭ হাজারের বেশি। নতুন ১৯ হাজার সংক্রমণে মোট আক্রান্ত ছয় লাখ ছাড়িয়েছে। দেশটির কয়েকটি রাজ্যে করোনার প্রকোপ এখনো বাড়ছে।

এসএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments