Saturday, April 25, 2026
Homeশিক্ষাক্যাম্পাসইতালি থেকে ফিরে বন্ধুর সঙ্গে চবিতে, অভিযানের পর ছয়জন কোয়ারেন্টাইনে

ইতালি থেকে ফিরে বন্ধুর সঙ্গে চবিতে, অভিযানের পর ছয়জন কোয়ারেন্টাইনে

ক্যাম্পাস প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ আব্দুর রব হল থেকে ইতালি ফেরত একজনসহ করোনা ভাইরাসের (কভিড-১৯) সংক্রমণের আশঙ্কায় চার অতিথিকে উদ্ধার করেছে প্রক্টরিয়াল বডি। পরে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রসহ ছয়জনকেই চট্টগ্রামের ফৌজদারহাট আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে৷

রবিবার (১৫ মার্চ) দিবাগত রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে ওই হলের ৩২০ নম্বর কক্ষ থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ছয়জনের মধ্যে একজন ইতালি ফেরত, দুইজন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী, একজন ব্রাক্ষণবাড়িয়ার ও অপর দুইজন চবির শিক্ষার্থী।

তারা হলেন—ব্রাক্ষণবাড়িয়ার কসবা উপজেলার ইতালি ফেরত দস্তগীর হোসাইন মাহফুজ, সদরের সিরাজাম মুনির দুর্জয়, কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) শিক্ষার্থী সাইফুল ইসলাম ও ইব্রাহিম খলিল। এদিকে ওই কক্ষে থাকতেন চবির উদ্ভিদবিদ্যা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র শাহনেওয়াজ রানা ও একই বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের জয়।

প্রক্টরিয়াল বডি জানায়, গত ৫ মার্চ ইতালি থেকে ফেরেন দস্তগীর হোসাইন মাহফুজ নামে ওই যুবক। বিমানবন্দরের কোনো চেকআপ না করিয়ে সরাসরি বিশ্ববিদ্যালয়ে আসেন তিনি। তার সাথে আসে নিজ এলাকার বন্ধুরা। তারা সাজেক ভ্রমণের জন্যই মূলত এখানে এসেছিল। বিগত বেশ কিছুদিন ধরে বিশ্ববিদ্যালয়ের আবদুর রব হলের ওই কক্ষে অবস্থান করছিলেন তারা। আর তাদের নিয়ে আসেন শাহনেওয়াজ নামে বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। প্রায় ২-৩ দিন পর্যন্ত তারা হলে অবস্থান করার পর গতকাল রাতে খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিযাল বডি তাদের উদ্ধার করে তাৎক্ষণিক কোয়ারেন্টাইনে পাঠায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আহসানুল কবির পলাশ বলেন, তাৎক্ষণিকভাবে ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। পরীক্ষা নিরীক্ষা করে তাদের যাচাই করা হবে। আর যে শিক্ষার্থী তাদের এনেছে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এফএস/এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments