Tuesday, December 16, 2025
Homeস্বাস্থ্যকরোনালকডাউন ভেঙ্গে ঢাকা, নারায়নগঞ্জ থেকে গোপনে গ্রামে ফিরছেন অনেকে

লকডাউন ভেঙ্গে ঢাকা, নারায়নগঞ্জ থেকে গোপনে গ্রামে ফিরছেন অনেকে

নিউজ ডেস্ক:

কোভিড-১৯ এর আতঙ্কে নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ২নং শুনই ইউনিয়নের ৭,৮,৯ নং ওয়ার্ডের (সাবেক ৩নং ওয়ার্ড) ৮টি গ্রামে সম্পূর্ণ লকডাউনের ভিতরেও ঢাকা, নারায়নগন্জ, মিরপুর, গাজীপুর থেকে বিপুল সংখ্যক লোক এখনও গ্রামে ফিরে আসার খবর পাওয়া গেছে।

তাছাড়া গ্রামে এসে তারা হোমকোয়ারেন্টাইন না মেনে অবাধে সবজায়গায় ঘুরাফেরা করছে। যার জন্য প্রায় ৬ হাজার এলাকাবাসির জীবন হুমকির মুখে। পার্শ্ববর্তী এলাকা বারহাট্টায় ৬ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। যাদের সবাই পোশাক শ্রমিক এবং ঢাকা থেকে ফিরেছে । এতে এলাকাবাসির ভিতর আরও ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। এই পরিস্থিতিতে আটপাড়া উপজেলা প্রশাসন এবং স্থানীয় সরকার যদি কঠোরভাবে হস্তক্ষেপ না করে তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে বলে মন্তব্য করছেন এলাকাবাসি।

এমএম/ এমএইচ/বাংলাবার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments