Thursday, January 22, 2026
Homeসাহিত্যযদি কিছুটা বৃষ্টি হয় তবে বেশ হয়

যদি কিছুটা বৃষ্টি হয় তবে বেশ হয়

সৈয়দ ইশতিয়াক রেজা

ধুলোর ধূসর ছায়ায় আর দেখতে হবে না তোমায়
হাঁসফাঁস রোদ বেশ হয়েছে
এবার বৃষ্টি হোক
বৃষ্টিতে হেঁটে যাব হাইরাইজ বাড়ির পাশ দিয়ে
মুহূর্তে মুহূর্তে প্রগলভ হবো প্রসঙ্গ বদলে বদলে
বৃষ্টিহীন ধুলোর শহরে
আমরা ছিটকে গেছি চলমান হাত থেকে
সমাজ, সংসার নিয়ে আমার আর কিছু বলার নেই
নির্জনতার গান থেমে যাক তোমারো আঙুলে
যদি কিছুটা বৃষ্টি হয় তবে বেশ হয়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments