Thursday, January 15, 2026
Homeবিভাগচট্টগ্রামচসিক মেয়র নির্বাচন প্রচারণায় যুবলীগের কমিটি

চসিক মেয়র নির্বাচন প্রচারণায় যুবলীগের কমিটি

নিজস্ব প্রতিবেদক

আসন্ন সিটি নির্বাচনে নির্বাচন প্রচারনা কমিটিতে যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বদিউল আলমকে আহ্বায়ক এবং সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল হক রাসেলকে সদস্য সচিব করা হয়েছে।

যুবলীগের বিভাগীয় প্রতিনিধি সভায় এ কমিটি ঘোষণা করেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে রাখা হয়েছে নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, যুবলীগের সাবেক কৃষি বিষয়ক উপ-সম্পাদক মীর মোহাম্মদ মহিউদ্দিন, সাবেক সদস্য রাশেদ খান মেনন, মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরিদ মাহমুদ, দেলোয়ার হোসেন খোকা, মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম দিদার, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী, সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী, উত্তর জেলা যুবলীগের সভাপতি এসএম আল মামুন, সাধারণ সম্পাদক রাশেদুল আলমকে। এছাড়া কমিটিতে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন সাংগঠনিক জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগের সাবেক নেতাদের মধ্যে কয়েকজনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

বাংলাবার্তা/এসএস/এমএইচ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments